ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু

রাবি ছাত্রলীগের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বঞ্চিতদের বিক্ষোভ-ভাঙচুর!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে

রাবি ছাত্রলীগের পদ বঞ্চিতদের বিক্ষোভ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি ছাত্রলীগের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বঞ্চিতদের বিক্ষোভ-ভাঙচুর!

নিজস্ব প্রতিবেদক:
রাবি ছাত্রলীগের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বঞ্চিতদের বিক্ষোভ-ভাঙচুর! রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রায় সাত বছর পর ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের পেছনে দলীয় টেন্টে এই ঘোষণা দেন নতুন কমিটিতে সহসভাপতির পদ পাওয়া শাহিনুল ইসলাম ওরফে ডন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন সংগঠনের একাংশের নেতা-কর্মীরা।

এর আগে শনিবার (২১ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি এবং আসাদুল্লাহ হিল গালিবকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে নতুন কমিটির সাধারণ সম্পাদক আসাদুল্লা হিল গালিবের কক্ষে ভাঙচুর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ বেলা ১১টা ২০ মিনিটের দিকে অনুসারী নেতা–কর্মীদের নিয়ে মাদার বখশ হলে যান বিদায়ী কমিটির কাজী আমিনুল ইসলাম, নতুন কমিটির সহসভাপতি শাহিনুল ইসলাম সরকার ও তাওহিদুল ইসলাম এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাকিবুল হাসান। তাঁরা ওই হলের ২১৫ নম্বর কক্ষ ও ওই কক্ষের দুই পাশের ২টি কক্ষে ভাঙচুর চালান। এ সময় তাঁরা কক্ষের দরজা, জানালা ও গাছের টব ভেঙে প্রায় ১০ মিনিট পর হল ত্যাগ করেন। ২১৫ নম্বর কক্ষে থাকেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আসাদুল্লা হিল গালিব।

বর্তমান কমিটির সহ -সভাপতি শাহিনুল ইসলাম সরকার ডন বলেন, ইন্টার পাশ ছেলেকে রাবির নেতৃত্ব দিবে আমরা তা মানি না। যে ছেলেটা সম্মেলনের তারিখ ঘোষণার পর ক্যাম্পাসে রাজনীতি শুরু করছে তাকে আমরা রাবির ছাত্রলীগের নেতৃত্বে মেনে নিতে পারি না। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কোন বিবাহিত ছেলে ছাত্রলীগের নেতা হতে পারে না অথচ তার সকল তথ্য প্রমাণ থাকা সত্বেও তাকে কেমনে রাবি শাখার ছাত্রলীগের দায়িত্ব দেওয়া হয়। সনদ জালিয়াতির মাধ্যমে গালিব গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছে আমরা গণমাধ্যমের কাছ থেকে জানতে পেরেছি। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের এই নেতৃত্ব মানব না।বিতর্কমুক্ত কমিটি ঘোষনা করতে হবে অন্যথায় তাদেরকে ক্যাম্পাসে ডুকতে দিব না।
বর্তমান কমিটি গঠিত হওয়ার আগে পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও পদ পাননি কাজি লিংকন। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক বিবাহিত, সে কেমন করে ছাত্রলীগের নেতৃত্বে আসে। ক্যাম্পাসের রাজনীতিতে সে নিস্ক্রিয় অথচ সে রাবি ছাত্রলীগের দায়িত্ব পেয়ে গেছে। টাকার বিনিময়ে বর্তমান কমিটি প্রদান করা হয়েছে। ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আমরা যোগ্য সম্মান পেলাম না। আমরা এই কমিটি মানি না।

অবস্থান কর্মসূচিত ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি শাহিনুল ইসলাম সরকার ডন, তাওহিদুল ইসলাম দুর্জয়, যুগ্ন -সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, এছাড়া সাবেক সহ-সভাপতি কাজি আমিনুল হক লিংকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাকিবুল হাসান বাকিসহ আরো অনেকে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় গত ১৮ সেপ্টেম্বর। এর আগে গত বছরের ২৩ অক্টোবর বিজ্ঞপ্তির মাধ্যমে রাবি শাখা ছাত্রলীগের নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করে কেন্দ্রীয় ছাত্রলীগ। প্রায় সপ্তাহ না যেতেই আরেক বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ নভেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করে কেন্দ্রীয় কমিটি। ৫ নভেম্বর পর্যন্ত ছিল পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার শেষ সময়। শীর্ষ দুই পদের জন্য ৯৪ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দেন। যার মধ্যে সভাপতি পদে ২২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৭২ জন সিভি জমা দেন। এর আগে ২০১৬ সালের ৮ ডিসেম্বরের ২৫তম সম্মেলনের মাধ্যমে শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। কমিটিতে গোলাম কিবরিয়া সভাপতি ও ফয়সাল আহমেদ রুনু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অবাঞ্ছিত ঘোষণার বিষয়ে জানতে চাইলে নতুন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেছেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক যাচাই-বাছাই করেই কমিটি ঘোষণা করেছেন। ছাত্রলীগেরই কতিপয় নেতা নাকি কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেছেন বলে শুনেছেন। আসলে তাঁরা ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এমনটা করছেন। এসব থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সামনে নির্বাচনে ভূমিকা রাখতে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্তকে স্বাগত জানাতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

সাধারণ সম্পাদক পদ পাওয়া আসাদুল্লাহ হিল গালিবের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবি ছাত্রলীগের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বঞ্চিতদের বিক্ষোভ-ভাঙচুর!

আপডেট সময় : ০২:৩৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩