ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ফেসবুক লাইভ ভাইরাল ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক রাণীশংকৈলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত রাণীশংকৈলে লুমিনাস গ্রুপের উদ্যোগে ‘টেকসই কৃষি ও কৃষক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত গোদাগাড়ীকে মাদকমুক্ত করতে একযোগে কাজের আহ্বান বিভাগীয় কমিশনার ও ডিআইজির রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার মোহনপুরে ট্রাফিক চেকপোস্টে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দীর্ঘদিন পর পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু, রাজশাহীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রার্থীদের উপচে পড়া ভিড়  লালপুরে নেশার টাকার জন্য মাকে মারধর, ছেলের তিন মাসের কারাদণ্ড হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান, সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন

রাণীশংকৈলে লুমিনাস গ্রুপের উদ্যোগে ‘টেকসই কৃষি ও কৃষক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৪৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

Ranishankail news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে লুমিনাস গ্রুপের উদ্যোগে ‘টেকসই কৃষি ও কৃষক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

আধুনিক প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন ও টেকসই কৃষি ব্যবস্থাপনায় কৃষকদের উদ্বুদ্ধ করার আহ্বান

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নিরাপদ ও কীটনাশকমুক্ত খাদ্য উৎপাদন এবং কৃষকদের টেকসই কৃষি ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে লুমিনাস গ্রুপের উদ্যোগে ‘টেকসই কৃষি ও কৃষক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) বিকেলে রাণীশংকৈল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক কৃষক, কৃষি উদ্যোক্তা ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ডিপো স্বত্বাধিকারী এবং সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর সারোয়ার হোসেন, ডিরেক্টর মো. আর. এম. রাসেল এবং রুহুল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোকলেছুর রহমান, সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব, কোম্পানির প্রতিনিধিসহ স্থানীয় কয়েকশ কৃষক।

সম্মেলনে কৃষিবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিরাকেল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর ও কৃষিবিদ মো. মনিরুল ইসলাম মুনেম। তিনি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, সুষম সার প্রয়োগ, রোগ-পোকা দমন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং নিরাপদ ফসল উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরেন।

লুমিনাস গ্রুপের ডিরেক্টর মো. আর. এম. রাসেল কৃষকদের উদ্দেশে কীটনাশকের যথাযথ ও নিরাপদ ব্যবহার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম), জৈব ও পরিবেশবান্ধব পদ্ধতির মাধ্যমে কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও বিষমুক্ত ফসল উৎপাদনের বিভিন্ন কৌশল তুলে ধরেন। তিনি বলেন, সচেতনতা, সঠিক পরামর্শ এবং আধুনিক প্রযুক্তির সমন্বিত প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন সম্ভব।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের এ সময়ে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানভিত্তিক চাষাবাদ এবং কৃষকদের নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন কৃষকদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করার পাশাপাশি উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মেলনে লুমিনাস গ্রুপের বিভিন্ন কৃষি উপকরণ, বালাইনাশক ও ফসল সুরক্ষা প্রযুক্তি সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়। পাশাপাশি কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কৃষিবিদ ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে লুমিনাস গ্রুপের উদ্যোগে ‘টেকসই কৃষি ও কৃষক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬