ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ফেসবুক লাইভ ভাইরাল ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক রাণীশংকৈলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত রাণীশংকৈলে লুমিনাস গ্রুপের উদ্যোগে ‘টেকসই কৃষি ও কৃষক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত গোদাগাড়ীকে মাদকমুক্ত করতে একযোগে কাজের আহ্বান বিভাগীয় কমিশনার ও ডিআইজির রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার মোহনপুরে ট্রাফিক চেকপোস্টে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দীর্ঘদিন পর পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু, রাজশাহীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রার্থীদের উপচে পড়া ভিড়  লালপুরে নেশার টাকার জন্য মাকে মারধর, ছেলের তিন মাসের কারাদণ্ড হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান, সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন

তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ফেসবুক লাইভ ভাইরাল

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি (পঞ্চগড়):
  • আপডেট সময় : ০৯:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

Teatulia UNO News Pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ফেসবুক লাইভ ভাইরাল

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী রেহেনা বেগম উর্মি টাকা ফেরত না পেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে টাকা ফেরতের দাবিতে করা তাঁর ফেসবুক লাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

অভিযোগে রেহেনা বেগম উর্মি দাবি করেন, ২০২৫ সালে সংসারের আর্থিক সংকটের কারণে তিনি তেঁতুলিয়া ইউএনও কার্যালয়ে সহায়তা চাইতে যান। সেখানে কথোপকথনের একপর্যায়ে ইউএনও তাঁর ছেলেকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তিন লাখ টাকা দাবি করেন। পরে ২০২৫ সালের ডিসেম্বরে ইউএনওর কার্যালয়ে গিয়ে তিনি ১ লাখ ৮০ হাজার টাকা দেন এবং বাকি টাকা চাকরিতে যোগদানের পর দেওয়ার কথা ছিল।

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি ইউএনওর বদলির খবর পেয়ে গত সোমবার (২৯ জুন) টাকা ফেরত চাইতে গেলে ইউএনও বিষয়টি অস্বীকার করেন এবং তাঁকে চিনেন না বলে জানান। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হলে রেহেনা বেগম ফেসবুকে লাইভে এসে টাকা ফেরতের দাবি জানান। লাইভে তাঁকে কান্নাজড়িত কণ্ঠে নিজের অভিযোগ তুলে ধরতে দেখা যায়।

রেহেনা বেগমের অভিযোগ, টাকা ফেরত চাইতে গিয়ে তিনি অপমানিত হয়েছেন। এছাড়া তাঁকে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখানো হয় এবং তাঁর ছোট ছেলেকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, “ওই নারীকে আমি চিনি না। আমার সঙ্গে তাঁর কখনও দেখা বা কথা হয়নি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন নাটক সাজানো হতে পারে। যে নিয়োগের কথা বলা হচ্ছে, সেটি আগেই বাতিল করা হয়েছে। ওই নারীর ছেলের নামে কোনো আবেদনও নেই।”

ঘটনার বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ফেসবুক লাইভ ভাইরাল

আপডেট সময় : ০৯:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬