ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা

রাণীশংকৈলে ট্রাকের চাকায় পিষ্ট এক বৃদ্ধা নিহত, ট্রাকসহ চালক আটক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ট্রাকের চাকায় পিষ্ট এক বৃদ্ধা নিহত, ট্রাকসহ চালক আটক!

নাজমুল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফাতেমা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) উপজেলার মহাসড়কের পুরাতন সেন্টার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার পীরগঞ্জ-রাণীশংকৈল মহাসড়কের পুরাতন সেন্টার নামক স্থানে ছিন্নবিছিন্ন অবস্থায় একবৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখা যায়। নিহত বৃদ্ধা উপজেলার গোগর মাঝাটলা গ্রামের আজিজুর রহমানের স্ত্রী ফাতেমা খাতুন। থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানাজায়, পাবনা থেকে ছেড়ে আসা প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির একটি দশ চাকা বিশিষ্ট ট্রাক (যার নং ঢাকা মেট্রো-উ ১১-৩৪১৭) রাণীশংকৈল পুরাতন সেন্টার নামক স্থানে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে সামনের চাকায় পিষ্ট হয়ে ফাতেমার মুখ মন্ডলসহ দেহ খন্ড বিখন্ড হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহতের ছেলে আবুল কালাম বলেন, আমার মা দুপুরে পায়ে হেটে সহোদর গ্রামে নানীর বাড়ি যাচ্ছিল। আমার মায়ের শরিলের বিভিন্ন অংশ এবং পড়নে থাকা জিনিসপত্র দেখে আমরা নিশ্চিত হয়েছি।

এ ব্যাপারে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চালকসহ ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ট্রাকের চাকায় পিষ্ট এক বৃদ্ধা নিহত, ট্রাকসহ চালক আটক!

আপডেট সময় : ০২:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪