সংবাদ শিরোনাম ::
রাণীনগর উপজেলা আ’লীগের উদ্যোগে ইফতার মাহফিল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২ ১৬১ বার পড়া হয়েছে

রাণীনগর উপজেলা আ’লীগের উদ্যোগে ইফতার মাহফিল
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সদরের পারইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে স্থানীয় সংসদ সদস্য ও রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা/কর্মীরা উপস্থিত ছিলেন।










