ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, কমছে আবাদি জমি রাবিতে শিবিরের ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ নলডাঙ্গায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ, ভ্রাম্যমাণ বিক্রেতাকে জরিমানা বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি আসলাম গ্রেপ্তার মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

রাণীনগরে পৃথক পৃথক অভিযানে ৭জন আটক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে

রাণীনগরে আটককৃত সাতজন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে পৃথক পৃথক অভিযানে ৭জন আটক!

শ্রী মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে পৃথক পৃথক অভিযানে ৭জন আটক! নওগাঁর রাণীনগরে থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অভিযানে ৫০পিচ ইয়াবাসহ আছমা বেওয়া (৬২) নামে এক মাদক ব্যবসায়ী নারী এবং তাসের মাধ্যমে জুয়া খেলার সময় আরো ৬জন জুয়ারীকে আটক করেছে। সোমবার (২৯ মে) সকালে ও রোববার (২৮ মে) দিবাগত রাতে তাদেরকে আকট করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, রোববার গভীর রাতে উপজেলা সদরে রেল লাইনের পাশে একটি দোকানে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই দোকান ঘর থেকে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মোহাব্বত আলীর ছেলে নয়ন আলী (২০), আহাদ আলীর ছেলে শাওন হাসান (২০), মান্নান মন্ডলের ছেলে তারেক মন্ডল (২১), আফাল প্রামানিকের ছেলে মোহন প্রামানিক (২২) ও দুলাল হোসেনের ছেলে নিশাদ (২৪) ও একজন কিশোরসহ ছয় জনকে আটক করা হয়।আটককালে তাদের নিকট থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরংঞ্জমাদী উদ্ধার করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

অপর দিকে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম সোমবার সকালে উপজেলার চককুতুব(পাক এনায়েতপুর) গ্রামে অভিযান চালিয়ে ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ নিজ বাড়ী থেকে আছমা বেওয়াকে আটক করে। আটক আছমা ওই গ্রামের গহের আলীর স্ত্রী। এঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে পৃথক পৃথক অভিযানে ৭জন আটক!

আপডেট সময় : ০৩:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩