সংবাদ শিরোনাম ::
রাণীনগরে পুলিশের অভিযানে গ্রেপ্তার চার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২ ১৮২ বার পড়া হয়েছে

রাণীনগরে পুলিশের অভিযানে গ্রেপ্তার চার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে পুলিশের অভিযানে গ্রেপ্তার চার। নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে এবং ঙ্গলবার সকালে পৃথক অভিযানে গ্রেপ্তারকৃত চারজনকে মঙ্গলার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান, গ্রেপ্তারী পরোয়ানা তামিল করতে সোমবার রাতে থানাপুলিশ অভিযানে বের হয়। এসময় উপজেলার পারইল গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের দেলবর রহমানের ছেলে নুর ইসলাম (২৫), রেজেক মৃধার ছেলে মুক্তার মৃধা (২১) ও আব্দুর রহিমের ছেলে আসলাম হোসেন (৪০)কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে স্বপন (৩০) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ছিল।


















