ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরেন্দ্র অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য ধারণ করে সুনাগরিক হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর গোদাগাড়ীতে অবৈধ মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা, তিন ডাকাত গ্রেপ্তার সাহেববাজারে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি, কয়েক কোটি টাকার স্বর্ণ-রুপা লুটের দাবি রাজশাহীতে রেস্তোরাঁ ভাঙচুর, হাতবোমার বিস্ফোরণ, পুলিশ আহত বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে ব্যাংকের নিরাপত্তাকর্মীর আ/ত্ম/হ/ত্যা! রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক নাটোরে বিয়ের এক মাস পর নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার রূপগঞ্জে যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে ৪ পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

রাণীনগরে নাশকতা মামলায় দুইজন গ্রেফতার

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে নাশকতা মামলায় দুইজন গ্রেফতার

নওগাঁর রাণীনগরে নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পারইল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান (৪৫) ও নিষিদ্ধ ছাত্রলীগের কাশিমপুর ইউনিয়ন কমিটির সহ-সভাপতি সাগর হোসেন (৩৩)।

পুলিশ জানায়, গত ২৪ আগষ্ট উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৬ আগষ্ট রাণীনগর থানায় নাশকতা মামলা দায়ের হয়। ওই মামলায় জিল্লুর রহমান ও সাগর হোসেন তদন্তপ্রাপ্ত আসামি। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করেন।

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, গ্রেফতার দুইজনকে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে নাশকতা মামলায় দুইজন গ্রেফতার

আপডেট সময় : ১২:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪