ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন লালপুরে হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার বাগাতিপাড়ায় ঠিকাদারকে পেটালেন ছাত্রদল নেতা বাগাতিপাড়ায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, উত্তেজনা ও মারধর লালপুরে সৎ মায়ের ওপর অভিমান করে কিশোরীর আ/ত্মহ/ত্যা কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রেপ্তার গোদাগাড়ীতে মোটরসাইকেলে লুকানো ২২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় মে দিবসে শ্রমিক দলের র‌্যালী ও পথসভা চারঘাটে রান্নাঘরের চুলার পাশে ৮০টির মতো বিষধর সাপ উদ্ধার বাগাতিপাড়ায় মে দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা

রাণীনগরে ঈদ উপহার পেল অসহায় দু:স্থ ১৪ হাজার ৮৫৬টি পরিবার

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ২৮৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে ঈদ উপহার পেল অসহায় দু:স্থ ১৪ হাজার ৮৫৬টি পরিবার

ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলায় ঈদ উপহার হিসেবে অসহায় দু:স্থ ১৪ হাজার ৮৫৬টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বিতরণ কার্যক্রম বুধবার শেষ হয়েছে।

বুধবার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চালগুলো উপজেলার ৮টি ইউনিয়নের ১৪ হাজার ৮৫৬টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। ইউএনও স্যারের নির্দেশনা মোতাবেক চালগুলো সঠিকভাবে বিতরণের লক্ষ্যে প্রতিটি বিতরণ কেন্দ্রে একজন করে ট্যাগ অফিসারের উপস্থিতিতে চালগুলো বিতরণ করা হয়। ঈদের আগে অসহায়, গরীব ও দু:স্থ মানুষরা সরকারের পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে অনেক উপকৃত হবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে ঈদ উপহার পেল অসহায় দু:স্থ ১৪ হাজার ৮৫৬টি পরিবার

আপডেট সময় : ০৪:১৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫