সংবাদ শিরোনাম ::
রাণীনগরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৪১২ বার পড়া হয়েছে

রাণীনগরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
অপারেশন ডেভিল হান্ট অভিযানে বিস্ফোরক মামলায় আটক কালীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
নওগাঁর রাণীনগরে অপারেশন ডেভিল হান্ট ফেস-টু অভিযানে বিস্ফোরক মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন (৫৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল ওহাব চাঁন উপজেলার রাতোয়াল গ্রামের বাসিন্দা। তিনি কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।




















