ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু

রাণীনগরে ইউপি চেয়ারম্যানকে জুতাপেটা করেছে প্রবাসীর স্ত্রীর!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ১৮৯ বার পড়া হয়েছে

নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদ- সংগৃহিত ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে ইউপি চেয়ারম্যানকে জুতাপেটা করেছে প্রবাসীর স্ত্রীর!

শ্রী মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে ইউপি চেয়ারম্যানকে জুতাপেটা করেছে প্রবাসীর স্ত্রীর! নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁনকে প্রকাশ্য জুতাপেটা করেছে জনৈক প্রবাসির স্ত্রী। রোববার সন্ধ্যায় উপজেলার করজগ্রাম বাজার এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন রাতেই রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন এবং সোমবার (৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

চেয়ারম্যান চাঁন বলেন,রোববার সন্ধ্যায় রাণীনগর থেকে মোটরসাইকেল যোগে নিজ এলাকায় ফিরছিলাম। এসময় করজগ্রাম বাজারে পৌছলে স্থানীয় একজন মোটরসাইকেল থামিয়ে ওয়ারিশান কাগজে সহি চান। এসময় মোটরসাইকেল থেকে নেমে কাগজে সহি করার সময় পিছন থেকে ওই নারী জুতা দিয়ে মারপিট করে। এরপর ওই নারী ঘটনাস্থল থেকে চলে যায়। ঘটনাটি সাথে সাথে থানাপুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেছেন। চেয়ারম্যান আব্দুল ওহাদ চাঁন আরো বলেন,ওই নারী বাড়ীতে একা থাকেন। এই সুযোগে ওই নারীর বাড়ীতে একজন ব্যাক্তি যাওয়া-আসা করে। বিষয়টি প্রতিবেশিদের নজরে আসলে আমাকে জানায়। আমি ওই নারী এবং ওই ব্যাক্তিকে নিষেধ করার পর থেকে আমার বিরুদ্ধে নানান মিথ্যে রটনা ছড়ায়।একপর্যায়ে এরই জ্বের ধরে ওই নারী রোববার সন্ধ্যায় এঘটনা ঘটায়। এঘটনায় রাতেই থানায় একটি সাধারণ ডায়েরী করেছি এবং সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে জনৈক প্রবাসীর স্ত্রী বলেন,দীর্ঘ দিন আগে থেকে চেয়ারম্যান চাঁন নানান ভাবে আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এছাড়া বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে অশালীন কথা-বার্তা বলে আসছে। যা সমাজে টিকে থাকা বা বেঁচে থাকা কঠিন হয়ে পরেছে। আমি তাকে নিষেধ করার পরেও সে শোনেনি। বাধ্য হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু দিন আগে থানায় একটি লিখিত অভিযোগও করেছি। এর পরেও সে এমন অশালীন কথা বলা বন্ধ না করায় অতিষ্ট হয়ে তাকে জুতাপেটা করেছি।

জানতে চাইলে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মারপিট করার অভিযোগে রাতেই চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন একটি সাধারণ ডায়েরী করেছেন। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, মারপিটের ঘটনায় সোমবার (৬মার্চ) দুপুরে চেয়ারম্যান চাঁন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে ইউপি চেয়ারম্যানকে জুতাপেটা করেছে প্রবাসীর স্ত্রীর!

আপডেট সময় : ০৩:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩