ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব

রাজশাহী-২ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ড. ফজলুল করিম

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:২০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ২৯৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী-২ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ড. ফজলুল করিম

পীর সাহেব চরমোনাইয়ের হাত থেকে প্রতীক ও মনোনয়ন ফরম গ্রহণ, ন্যায়ভিত্তিক নেতৃত্বের অঙ্গীকার

রাজশাহী-২ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে ড. মো. ফজলুল করিমের নাম ঘোষণা করা হয়েছে। দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে দলের প্রতীক ও মনোনয়ন ফরম তুলে দেন।

মনোনয়ন প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমদ, দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দলীয় সূত্র জানায়, রাজশাহী-২ আসনে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ড. মো. ফজলুল করিমকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজসেবক হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

মনোনয়ন গ্রহণের প্রতিক্রিয়ায় ড. মো. ফজলুল করিম বলেন, “জনগণের অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং নৈতিক ও আদর্শভিত্তিক রাজনীতির চর্চায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো। রাজশাহী-২ আসনের মানুষের আস্থা ও সহযোগিতাই হবে আমার প্রধান শক্তি।”

এ সময় তিনি রাজশাহী সদর আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী-২ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ড. ফজলুল করিম

আপডেট সময় : ০৪:২০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫