রাজশাহী সীমান্তে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
- আপডেট সময় : ০১:১৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩২০ বার পড়া হয়েছে

রাজশাহী সীমান্তে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
ভারতে পাচারের সময় বস্তা ফেলে পালাল চোরাকারবারিরা; জব্দ করল বিজিবি
রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিজিবির বিজিবি রাজশাহী ১ ব্যাটালিয়ন-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাতে রাজশাহীর কাকরামারি সীমান্ত দিয়ে একটি কষ্টি পাথরের মূর্তি ভারতে পাচারের চেষ্টা করা হবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অবস্থান নেন।
রাত আনুমানিক দেড়টার দিকে বিজিবি টহল দল দেখতে পায়, চার থেকে পাঁচজন ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশ অংশ থেকে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছে। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তাটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরে বস্তাটি খুলে একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি পাওয়া যায়। মূর্তিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।



















