ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন, কমেছে ১৯ হাজার পরীক্ষার্থী

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ২৬৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন, কমেছে ১৯ হাজার পরীক্ষার্থী

আগামীকাল ১০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে রাজশাহী শিক্ষাবোর্ডে এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৯ হাজার কমেছে। পরীক্ষার্থীর সংখ্যা কেমন কমেছে তা খতিয়ে দেখছে শিক্ষাবোর্ড।

রাজশাহী শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর (২০২৪ সালে) পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮৫৩ জন। এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার মোট শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ৬১০ জন এবং ছাত্রী ৮৭ হাজার ২৯৪ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় ২৬৯টি মোট কেন্দ্রে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে ১৮ হাজার ৯৪৯ জন।রাজশাহী বিভাগের ২৬৯টি কেন্দ্রে এ বছর পরীক্ষা গ্রহণ করা হবে।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন, এবছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। রেজিস্ট্রেশন কম হওয়া এর মূল কারণ বলে মনে হচ্ছে। বিষয়টি আমরা পর্যালোচনা করছি।

এদিকে, পরীক্ষা চলাকালীন শব্দদূষণ রোধে গণবিজ্ঞপ্তি জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পরীক্ষাকেন্দ্র এলাকায় লাউডস্পিকার ব্যবহার, বাদ্যযন্ত্র বাজানোসহ যেকোনো ধরণের উচ্চ শব্দ সৃষ্টিকারী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, রাজশাহী নগরীর ২৭টি কেন্দ্রে এবারের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত পরীক্ষা চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন, কমেছে ১৯ হাজার পরীক্ষার্থী

আপডেট সময় : ১০:০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫