ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১২২ কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন নাটোরে নিজের গলায় ছু/রি চালিয়ে বৃদ্ধের মৃ’ত্যু ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেসামাল, জনমনে উদ্বেগ রাজশাহীতে কমেছে ডিম ও মুরগির দাম, স্বস্তিতে ক্রেতারা; বেড়েছে আলু, পেঁয়াজ ও শসার মূল্য বাগাতিপাড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় বাগাতিপাড়ায় ছাত্রদলের বিক্ষোভ বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী

রাজশাহী নগরীতে চোখে মরিচ ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:৫০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ৩১০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী নগরীতে চোখে মরিচ ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

রাজশাহী নগরীতে রিকশায় থাকা অবস্থায় এক ব্যক্তির চোখে মরিচের গুঁগো ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২০ এপ্রিল) সকাল পৌনে নয়টার দিকে নগরীর বোয়ালিয়া থানার পাশে ঘোড়ামারা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী দিলীপ কুমার প্রমানিক রিলায়েন্স অটো নামের একটি যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।

দিলীপ কুমার জানান, আগের দিনের বিক্রির প্রায় ১২ লাখ টাকা নগরীর কুমারপাড়া এলাকায় মহাজনের বাসায় রেখেছিলেন। রোববার সকালে রিকশায় করে দোকানের দিকে রওনা দেন ওই টাকা নিয়ে। ঘোড়ামারা এলাকায় পৌঁছলে রিকশাচালক হঠাৎ পাশের একটি সরু গলিতে ঢুকে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবক এসে রিকশার সামনে ব্যারিকেড সৃষ্টি করে।

তাদের একজন তাঁর চোখে মরিচের গুঁড়ার মতো কিছু ছিটিয়ে দিলে তাৎক্ষণিকভাবে তিনি কিছু দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। ঠিক তখনই ছিনতাইকারীরা তাঁর পিঠের ব্যাগ টানতে শুরু করে। বাধা দিতে গেলে তারা ছুরি দিয়ে আঘাত করে তাঁর ডান হাতের কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে ব্যাগ থেকে আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও মূল ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর রিকশাচালক কোনো ভাড়া না নিয়েই এলাকা থেকে সটকে পড়েন, ধারনা করা হচ্ছে রিকশাচালক এ ঘটনার সাথে জড়িত রয়েছে।

দিলীপ কুমারের কর্মস্থলের মালিক বিপুল কুমার ঘোষ বলেন, দিলীপ অনেক দিন ধরে তাঁদের প্রতিষ্ঠানে সততার সাথে কাজ করছেন। প্রতিদিনই তিনি টাকা নিয়ে যান। ছিনতাইয়ের ঘটনার পরপরই বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ চলছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী নগরীতে চোখে মরিচ ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ০৮:৫০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫