ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১২২ কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন নাটোরে নিজের গলায় ছু/রি চালিয়ে বৃদ্ধের মৃ’ত্যু ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেসামাল, জনমনে উদ্বেগ রাজশাহীতে কমেছে ডিম ও মুরগির দাম, স্বস্তিতে ক্রেতারা; বেড়েছে আলু, পেঁয়াজ ও শসার মূল্য বাগাতিপাড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় বাগাতিপাড়ায় ছাত্রদলের বিক্ষোভ বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী

বাগাতিপাড়ায় ১২২ কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৩:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

Bagatipara vitamin A news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ১২২ কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হকের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. মো. আবু নওয়াজ আল নাহিদ, ডা. মিজানুর রহমান (ডেন্টাল সার্জন), ডা. ইফফাত মাহজাবিন অনন্যা, স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, এমটিই (ইপিআই) দানিউল ইসলাম, নার্স, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ বছর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১২২টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৭৮২ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৫ হাজার ২৯৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে ১৭ হাজার ৮১ জন শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ক্যাম্পেইন বাস্তবায়নে ২৪৪ জন স্বেচ্ছাসেবক এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট ১৭ জন সুপারভাইজার মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক বলেন, “শিশুর অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত মৃত্যু কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের কোনো বিকল্প নেই। আমাদের লক্ষ্য নির্ধারিত প্রতিটি শিশুকে এই কর্মসূচির আওতায় আনা। কোনো শিশু যাতে বাদ না পড়ে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সকাল ৮টা থেকে শুরু হওয়া এ টিকাদান কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত চলবে। ক্যাম্পেইন চলাকালে প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে সেবা প্রদান নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ১২২ কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

আপডেট সময় : ০৩:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬