ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় সাড়ে ৭ কিলোমিটার রেলপথে প্রায় সাড়ে ৩ হাজার স্লিপার ক্ষতিগ্রস্ত, দুর্ঘটনার শঙ্কা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু মিরপুরে ৭-৮ দিন ধরে কক্ষে পড়ে ছিল বৃদ্ধার পচাগলা মরদেহ, তিন সন্তান উচ্চপদস্থ ও প্রতিষ্ঠিত ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগের ঘটনায় রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দুর্গাপুরে ইউনিয়ন ভূমি অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরি রাজশাহী মেডিকেলে এক শিশুর হামের পরই ধরা পড়ল ডেঙ্গু, আইসিইউতে ভর্তি সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতি

এম এম মামুনে, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১১:৩১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতি

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপপরিদর্শক (এসআই)কে অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের কারণে সোমবার (৪ নভেম্বর) তাদের অব্যাহতি দেওয়া হয়। এ নিয়ে মোট ৩৬৯ জন এসআই পদমর্যদার কর্মকর্তাকে অব্যাহতি দেয়া হলো। যারা আর কয়েকদিন পর প্রশিক্ষণ শেষে পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার কথা ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন, পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) ইনামুল হক সাগর। তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের কারণে ৪০তম ক্যাডেট ব্যাচে প্রশিক্ষণরত ৫৮ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ অব্যাহতির আদেশ কবে হয় জানতে চাইলে তিনি বলেন, ‘আজকে বলছি মানে এটা আজই হয়েছে।

এর আগে গত ২২ অক্টোবর প্রথম দফায় ২৫২ জন ও ২৫ অক্টোবর ২য় দফায় ৫৯ জন প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়। ক্লাসে শৃঙ্খলার সঙ্গে না বসে হইচই করার অভিযোগে সম্প্রতি এসব এসআইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পুলিশ একাডেমির তথ্যমতে, ৪০তম ব্যাচের আউটসাইডার ক্যাডেট হিসেবে মোট ৮০৪ জন প্রশিক্ষণরত ছিলেন। ২০২৩ সালের ১১ নভেম্বর এই ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ শুরু হয়েছিল। এই প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল ৪ নভেম্বর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতি

আপডেট সময় : ১১:৩১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪