ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০

রাজশাহীর সাবেক এমপি নাদিম মোস্তফা ইন্তেকাল করেছেন

নিজস্ব প্রতিবেদক, এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:১০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ২৭৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর সাবেক এমপি নাদিম মোস্তফা ইন্তেকাল করেছেন

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (৩০ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাজশাহী জেলা কৃষক দলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, গুলশানের বাসায় বেলা ১১টার দিকে অসুস্থ্য হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২টা ১০ মিনিটে তিনি মারা যান। তিনি দির্ঘদিন যাবৎ তিনি ডায়াবেটিকস রোগে আক্রান্ত ছিলেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বেলা ২টার দিকে সাংবাদিকদের জানান, ইতোমধ্যে নাদিম মোস্তফাকে বহনকারী লাশবাহী গাড়ি ঢাকা থেকে রওনা হয়েছে। বাদ এশা পুঠিয়ায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে আসা হবে রাজশাহী শহরে। সোমবার সকালে রাজশাহীর শাহ মখদুম ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে কোথায় তাকে দাফন করা হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

নাদিম মোস্তফার ছোট ভাই সাঈদ হাসান বলেন, তিনি হার্টের অসুখ ও ডায়াবেটিস নানা শারীরিক সমস্যা ভুগছিলেন। তিনি ঢাকায় তার গুলশানের বাসায় অবস্থান করছিলেন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাশতা করেছেন। এরপর হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাদিম মোস্তফা ১৯৯৬ ও ২০০১ সালে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সে সময় তিনি রাজশাহী জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে ওই আসন থেকে তিনি দলীয় মনোনয়ন পেলেও পরাজিত হন। এছাড়াও নাদিম মোস্তফা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিশেষ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর সাবেক এমপি নাদিম মোস্তফা ইন্তেকাল করেছেন

আপডেট সময় : ০৯:১০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪