ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৪২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ৩১৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলা সদরের ফায়ার সার্ভিসের মোড় রাজাবাড়িহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার নাজিরপুর গ্রামের মজিবর রহমানের মেয়ে মর্জিনা খাতুন (৫০), গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার তাজিমুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৫০) ও বুজরুকপাড়া মহল্লার মিলন আলী (৩৮)। এদের মধ্যে মনিরুল ইসলাম একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। তার অটোরিকশার যাত্রী ছিলেন মিলন আলী।

পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের ফায়ার সার্ভিসের মোড়ে অটোরিকশা নিয়ে মহাসড়কে উঠছিলেন মনিরুল ইসলাম। এ সময় একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিলে চালক মনিরুল ইসলাম ও যাত্রী মিলন আলী ঘটনাস্থলেই মারা যান।
এদিকে ভোর ৫টার দিকে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মর্জিনা খাতুন। এ সময় রাজাবাড়িহাট এলাকায় একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মর্জিনার মৃত্যু হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, অটোরিকশাকে চাপা দেওয়ার ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট সময় : ১২:৪২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪