ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, কমছে আবাদি জমি রাবিতে শিবিরের ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ নলডাঙ্গায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ, ভ্রাম্যমাণ বিক্রেতাকে জরিমানা বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি আসলাম গ্রেপ্তার মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

রাজশাহীতে সেপটিক ট্যাংক থেকে সজলের লাশ উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ১৬৮ বার পড়া হয়েছে

আরএমপি পুলিশ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সেপটিক ট্যাংক থেকে সজলের লাশ উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে সেপটিক ট্যাংক থেকে সজলের লাশ উদ্ধার! রাজশাহীতে অপহরণের ১০ দিন পর রাজশাহীর একটি সেপটিক ট্যাংক থেকে মাহফুজুর হোসেন ওরফে সজল (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণ করার পর মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী লাশ উদ্ধার করা হয়েছে।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকায় তার বাড়ি। নিহত সজলের বাবার নাম মোহাম্মদ মর্তুজা হোসেন। গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ আরিফুল হক চৌধুরী ওরফে রিপন (৪০)। তিনি নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর গ্রামের মৃত হামিদুল হকের ছেলে। রাজশাহী নগরীর শাহমখদুম থানার সন্তোষপুর মহল্লার এক বাসায় ভাড়া থাকতেন রিপন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক জানান, নিহত সজল ও আসামি রিপন দুই বন্ধু। তাদের মধ্যে ব্যবসায়ীক সম্পর্ক ছিল। সজলের বাবা মর্তুজা হোসেন বুধবার নগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে তিনি উল্লেখ করেন, গত ১ অক্টোবর সুজনকে অপহরণ করা হয়েছে। সজলকে ফিরিয়ে দিতে অপহরণকারী প্রথমে ১ কোটি এবং পরে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন। এই জিডির পর নগরীর কাশিয়াডাঙ্গা ও গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে, মুক্তিপন দাবি করা ব্যক্তির অবস্থান রিপনের ভাড়া বাসায়। এরপর রিপনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন রিপন জানান, অপহরণের পরদিন ২ অক্টোবর রিপনকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে। পরে বুধবার রাতে কাশিয়াডাঙ্গা ও শাহমখদুম থানা এবং ডিবি পুলিশ রিপনকে নিয়ে তার ভাড়া বাসায় অভিযানে যায়। এ সময় রিপনের দেখানো সেপটি ট্যাংক থেকে সজলের লাশ উদ্ধার করা হয়।

বিজয় বসাক জানান, এ ঘটনায় রিপনের বিরুদ্ধে অপহরণ ও হত্যার অভিযোগে মামলা করেছেন নিহত ব্যক্তির বাবা। সজলের লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আসামি রিপনকে বৃহস্পতিবারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগেও রিপনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত মামলাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সেপটিক ট্যাংক থেকে সজলের লাশ উদ্ধার!

আপডেট সময় : ০৩:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩