ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

রাজশাহীতে সাবেক এমপি এনামুলের সোয়েটার কারখানায় বেতনের দাবিতে বিক্ষোভ

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সাবেক এমপি এনামুলের সোয়েটার কারখানায় বেতনের দাবিতে বিক্ষোভ

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি ইঞ্জি: এনামুল হকের সোয়েটার কারখানার শ্রমিকেরা তিন থেকে আট মাস পর্যন্ত বেতন পাননি। দিনের পর দিন বেতন না পেয়ে তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) রাজশাহী নগরের বিসিক এলাকায় সাকোয়াটেক্স লিমিটেড নামের এই কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন।সাকোয়াটেক্স লিমিটেড এনা গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। সাবেক এমপি এনামুল হক এনা গ্রুপের চেয়ারম্যান। তিনি নবম, দশম ও একাদশ সংসদে রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি লাপাত্তা। দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

এনামুল হক দুর্নীতি করে হাজার কোটি টাকার মালিক হলেও কারখানার শ্রমিকদের ঠিকমতো বেতন দিতেন না। বেতন না পেয়ে প্রায়ই এই কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। আজ বুধবার সকাল থেকে তারা কারখানায় বিক্ষোভ শুরু করেন। পরে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা কারখানায় গিয়ে ব্যবস্থাপক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তবে বেলা ২টা পর্যন্ত কোনো সমাধান হয়নি।

সাকোয়াটেক্স লিমিটেডের ট্রান্সপোর্ট শাখার কর্মচারী চন্দন তরফদার বলেন, বেতন চাইলে চাকরিচ্যুত করার ভয় দেখানো হতো। অবশেষে গত মে মাসে এক মাসের বেতন দেওয়া হয়। এরপর তাকে চাকরিচ্যুত করা হয়। এখনো তিনি আট মাসের বেতন পাবেন। তারা নিদারুণ আর্থিক কষ্টে আছেন। বকেয়া বেতন পরিশোধ না করলে তারা কারখানা থেকে যাবেন না।

শ্রমিকেরা জানান, কারখানায় প্রায় ৩৫০ জন শ্রমিক আছেন। কারও তিন মাস, কারও ছয়, কারও সাত বা আট মাসের বেতন বকেয়া। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করার কারণে কয়েক মাস আগেই কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এরপর গ্যাসে জেনারেটর চালিয়ে কারখানা চালু রাখা হয়েছিল। গ্যাসের বিল পরিশোধ না করায় আজ এই লাইনও বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে দেখে বকেয়া আদায়ে তারা আন্দোলনে নেমেছেন। বকেয়া টাকা ছাড়া তারা এবার ঘরে ফিরবেন না।
কারখানার নিটিং বিভাগের শ্রমিক নাসিম পারভেজ বলেন, ‘আমি ছয় মাসের ১ লাখ ২০ হাজার টাকা পাব। বেতন চাইলেই শুধু কালক্ষেপণ করা হয়েছে। সাবেক এমপি এনামুল শ্রমিকদের ভয়ে অনেক দিন ধরে কারাখানায় আসেন না। নির্বাহী পরিচালক দেখাশোনা করেন। তিনিও এখন ঢাকায় বসে আছেন। কারখানায় আসছেন না। তারা বেকায়দায় পড়েছেন।’

যোগাযোগ করা হলে কারখানার ব্যবস্থাপক সজল আহমেদ বলেন, ‘কারখানায় সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা এসেছেন। তাদের সঙ্গে কথা হচ্ছে। সবার সঙ্গে আলোচনা করে কী সমাধান হয় সেটা পরে জানানো হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সাবেক এমপি এনামুলের সোয়েটার কারখানায় বেতনের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ১২:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪