সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে যুবদল নেতা গুলিবিদ্ধ!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২ ২৬৫ বার পড়া হয়েছে

রাজশাহীতে যুবদল নেতা গুলিবিদ্ধ!
এম এম মামুন, রাজশাহী:
রাজশাহীতে যুবদল নেতা গুলিবিদ্ধ! রাজশাহী নগরীতে আরিফুল ইসলাম জন নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ১০ টার দিকে নগরীর রাজারহাতা এলাকায় সিটি কলেজে সামনে ঘটনা ঘটে। আহত জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ যুবদল নেতা আরিফুল ইসলাম রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আসলাম সরকারে ভাতিজা।
দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০ টার দিকে যুবদল নেতা আরিফুল ইসলাম জনের ওপর গুলিবিদ্ধর ঘটনা ঘটে। তাকে তাতক্ষণিক আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত যুবদল নেতা জন পায়ে গুলিবিদ্ধ হয়েছে। কে বা কারা কি কারণে তাকে গুলি করেছে তা জানা যায়নি। বিস্তারিত পরে সংবাদে জাননো হবে।










