ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় সাড়ে ৭ কিলোমিটার রেলপথে প্রায় সাড়ে ৩ হাজার স্লিপার ক্ষতিগ্রস্ত, দুর্ঘটনার শঙ্কা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু মিরপুরে ৭-৮ দিন ধরে কক্ষে পড়ে ছিল বৃদ্ধার পচাগলা মরদেহ, তিন সন্তান উচ্চপদস্থ ও প্রতিষ্ঠিত ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগের ঘটনায় রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দুর্গাপুরে ইউনিয়ন ভূমি অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরি রাজশাহী মেডিকেলে এক শিশুর হামের পরই ধরা পড়ল ডেঙ্গু, আইসিইউতে ভর্তি সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রাজশাহীতে ভেজাল গুড় জব্দ, দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ২৩০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ভেজাল গুড় জব্দ, দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

চারঘাটে বিএসটিআইয়ের অভিযানে ৮০ কেজি ভেজাল গুড় ধ্বংস, জব্দ নিষিদ্ধ রং ও ক্ষতিকর কেমিক্যাল

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে রাজশাহীর চারঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মানহীন ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) চারঘাট উপজেলার রায়পুর এলাকায় অবস্থিত মেসার্স মায়ের দোয়া বেকারীকে বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বাজারজাত করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটির উৎপাদনে ব্যবহৃত নিষিদ্ধ রং ও ক্ষতিকর কেমিক্যাল জব্দ করা হয়।

অপরদিকে, চারঘাট উপজেলার পিরোজপুর এলাকায় অবস্থিত রাসেল গুড় ফ্যাক্টরীতে চিনি, ডালডা, চুন ও নন-ফুডগ্রেড রং ব্যবহার করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় দুই মণ বা ৮০ কেজি ভেজাল গুড় জব্দ করে তা ধ্বংস করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চারঘাট, রাজশাহী মো. রাহাতুল করিম মিজান-এর নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানে চারঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআই, রাজশাহীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ভেজাল গুড় জব্দ, দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৩:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬