ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

রাজশাহীতে ভাঙা আ.লীগ অফিসের স্থানে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২৫৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ভাঙা আ.লীগ অফিসের স্থানে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার টানানোকে ঘিরে নগরজুড়ে আলোচনা

জুলাই আন্দোলনের সময় ভেঙে গুঁড়িয়ে দেওয়া রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের জায়গাকে ‘মুজিব পাবলিক টয়লেট’ হিসেবে ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির জেলা আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজুসহ কয়েকজন নেতার উদ্যোগে সেখানে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে নগরীর কুমারপাড়া এলাকায় ভাঙা ওই স্থানে ‘পাবলিক টয়লেট’ উল্লেখ করে একটি ব্যানার টানানো হয়। ব্যানারে লেখা ছিল— “মুজিব পাবলিক টয়লেট। সম্পূর্ণ বিনামূল্যে ১৭ বছরের ক্ষোভ ঝাড়ুন। সৌজন্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী।”

এর আগে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ৫ আগস্ট বিক্ষুব্ধ আন্দোলনকারীরা মহানগর আওয়ামী লীগের ওই দলীয় কার্যালয়টি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন। পরে একই বছরের ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদী নিহতের ঘটনার পর উত্তেজিত ছাত্র-জনতা পরিত্যক্ত ভবনের অবশিষ্ট অংশও ধ্বংস করে দেয়। এতে ভবনটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়।

ধ্বংসস্তূপের সামনে গত শুক্রবার রাতে কে বা কারা একটি উদ্বোধনী ব্যানার টানিয়ে যায়। পরদিন সকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ব্যানারটি ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন বলে জানা গেছে। এরপর সেখানে ‘মুজিব পাবলিক টয়লেট’ লেখা নতুন ব্যানার টানানো হয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, “আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হয়ে উঠতে চাইছে। আমরা তা হতে দেব না।”

ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ভাঙা আ.লীগ অফিসের স্থানে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

আপডেট সময় : ০৪:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬