ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে পৃথক সড়ক দু/র্ঘটনায় মা-সহ নিহত ৪, ছেলে আহত

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২৯৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পৃথক সড়ক দু/র্ঘটনায় মা-সহ নিহত ৪, ছেলে আহত

বাঘায় ভটভটি–সিএনজির সংঘ/র্ষে তিনজন নিহত, মহানগরে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-সহ চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় একজন আহত হয়েছেন। রোববার দিবাগত রাত ও সোমবার সকালে রাজশাহী মহানগর এবং বাঘা উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বাঘা-লালপুর আঞ্চলিক মহাসড়কের চন্ডিপুর বাজারের পূর্ব পাশে একটি ভটভটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সিএনজি চালক নাটোরের লালপুর উপজেলার ফতেপুর এলাকার শরিফ হোসেন (৪২) এবং রাজশাহীর বাঘা উপজেলার বুধপাড়া এলাকার বিধান মিস্ত্রি (৪৫)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে মারা যান রোকেয়া বেগম (৯০)। তিনি লালপুর উপজেলার আন্দি সালামপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরও একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, সিএনজির পাঁচ যাত্রীই গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করা হয় এবং একজন পরে মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অন্যদিকে, রোববার রাত ৮টার দিকে রাজশাহী মহানগরের রাজপাড়া এলাকায় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রিফাত (২০) নিহত হন। তিনি নগরীর কলাবাগান এলাকার বাসিন্দা।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, ওভারটেক করার সময় কাভার্ডভ্যানটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা সড়ক পরিবহন আইনে মামলা করেছেন।

নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পৃথক সড়ক দু/র্ঘটনায় মা-সহ নিহত ৪, ছেলে আহত

আপডেট সময় : ০৪:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬