রাঙ্গামাটির জীবতলীতে বন্য হাতির আক্রমনে এক বৃদ্ধার মৃত্যু
- আপডেট সময় : ০২:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২ ১৭০ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির জীবতলীতে বন্য হাতির আক্রমনে এক বৃদ্ধার মৃত্যু
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির জীবতলীতে বন্য হাতির আক্রমনে এক বৃদ্ধার মৃত্যু। রাঙ্গামাটির জীবতলী ইউনিয়নে বন্য হাতির আক্রমনে তাপসি চাকমা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার ভোর রাত সাড়ে ৪টায় রাঙ্গামাটি সদর উপজেলার ১নং জীবতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নিজ বাড়ীতে বন্যহাতি হামলা করলে ঘটনা স্থলে বৃদ্ধার মৃত্যু হয় বলে স্থানীয় বাসিন্দারা জানান।
নিহত তাপসি চাকমা (৬০) ওই গ্রামের গোপাল চন্দ্র চাকমা।
জীবতলী ইউপির মেম্বার ধন চাকমা জানান, রাতে ঐ বৃদ্ধা প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হয়েছিলেন। ঐ সময় তিনি হঠাৎ হাতীর আক্রমনের শিকার হন এবং আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন।
স্থানীয় গ্রামবাসী জানান, জীবতলী ইউনিয়নের পাহাড়ি গ্রামের আশপাশে দীঘদিন ধরে একটি বণ্যহাতীর পাল বিচরণ করছে। প্রায় প্রতিদিনই বন্য হাতির পাল গ্রামের লোকালয়ে ডুকে ঘর বাড়ি ও ফসল বিনষ্ট করছে। এতে মানুষ আতংকে দিন কাটাচ্ছে। জীবতলীতে গত কয়েক বছরে বন্য হাতীর আক্রমনের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন লোক মারা গেছে বলে তারা জানান।



















