ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু

রাকসু নির্বাচনে রাবিতে নিরাপত্তা জোরদার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৫:০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৫৯০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাকসু নির্বাচনে রাবিতে নিরাপত্তা জোরদার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের আগের দিন আজ বুধবার ক্লাস-পরীক্ষা বন্ধ আছে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে সব প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। বহিরাগত প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
দুই হাজার পুলিশ সদস্য পালাবদল করে নিরাপত্তায় নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। তিনি বলেন, ‘গতকাল রাত থেকে বহিরাগত প্রবেশ রোধে সর্বোচ্চ নজরদারি করা হচ্ছে। এখন আমরা সুষ্ঠু ভোটের অপেক্ষায় আছি।’

এর আগে গতকাল মঙ্গলবার রাত ১২টায় রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। শেষ পর্যন্ত প্রচারণায় ব্যস্ত ছিল বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। আজ বুধবার সকালে থেকে দুপুর পর্যন্ত সরেজমিন দেখা যায়, সকাল থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা কম। বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর, কাজলাসহ বিভিন্ন ফটকে অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে বেলা পৌনে ১১টার দিকে ক্রিকেট খেলছিলেন একদল শিক্ষার্থী। নির্বাচন নিয়ে জানতে চাইলে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী তাইফুজ্জুমান তপু বলেন, ‘নির্বাচন নিয়ে যে আশঙ্কা ছিল, সেগুলো কেটে গিয়েছে। আমাদের প্রত্যাশা, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব উঠে আসুক।’

দীর্ঘ ৩৫ বছর পর আগামীকাল বৃহস্পতিবার রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাকসু নির্বাচনে ১০টি প্যানেল ও বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন। রাকসুর ২৩টি পদে ২৪৭ জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন, প্রতিটি হল সংসদের ১৫টি করে পদে ১৭টি হলে ৫৯৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ভোটার ৪৩টি পদে ভোট দিতে সময় পাবেন ১০ মিনিট। অর্থাৎ একজন ভোটার একটি ভোট দিতে প্রায় ১৪ সেকেন্ডে সময় পাবেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী লড়াই করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন ও ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৫ জন।

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মেহেদী হাসানকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রদল সূত্রে জানা গেছে, রাকসু নির্বাচনে স্বতন্ত্র এজিএস প্রার্থী শাহ পরানকে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মেহেদী হাসানকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন গতকাল এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং তাঁর সঙ্গে নেতা-কর্মীদের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাকসু নির্বাচনে রাবিতে নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০৫:০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫