ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু

রাকসু নির্বাচনে ম্যানুয়াল ভোট গণনাসহ ১২ দাবি দুই প্যানেলের

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৩৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৫০২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাকসু নির্বাচনে ম্যানুয়াল ভোট গণনাসহ ১২ দাবি দুই প্যানেলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ১২ দফা দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন সমন্বয়ে গঠিত প্যানেল ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদে ভিপি প্রার্থী মেহেদী হাসান মারুফ।

তাদের দাবিগুলোর মধ্যে স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা করা, ভোট গ্রহণের শুরুতে সাংবাদিক ও প্রার্থীর এজেন্টদের সামনে ব্যালট বাক্স উন্মুক্ত করা, ভোটারদের আঙুলে উচ্চমানসম্পন্ন অমোচনীয় কালির ব্যবস্থা করা, এক দিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করা, ভোট গণনার স্বচ্ছতার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা,প্রার্থীদের নির্বাচনী খরচ নির্দিষ্ট করা এবং সব প্যানেল বা প্রার্থীর পোস্টারের সংখ্যা সীমিত করা।

এছাড়া নির্বাচনী ব্যালট ছাপানো, বাঁধানো ও নাম্বারিং পর্যন্ত এজেন্টের উপস্থিতি নিশ্চিত করা, পর্যাপ্ত বুথের ব্যবস্থা করা,ডিজিটাল বোর্ডে ভোটার নম্বরসহ প্রকাশনা চলমান রাখা,সাইবার বুলিং সেল কার্যকর করা, ভোটের দিন ভোটারদের হাতে ব্যালট লিস্ট না ধরানোর দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর। তিনি বলেন, “তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের দুর্বলতা প্রকাশ পেয়েছে। এই দুর্বলতা আমাদের অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।”

তিনি আরও বলেন, “ছাত্র শিবির কোনো রকম আচরণবিধির তোয়াক্কা করছে না। হলে হলে আতর বিলি, পানির ট্যাংক বসানো, খিচুরি পার্টি, মুড়ি পার্টি দিয়ে শিক্ষার্থীদের প্রভাবিত করছে। ফলে টাকা যার ভোট তার—নীতির প্রবর্তন হচ্ছে। এটি সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। আমরা বারবার অভিযোগ করলেও কমিশন ব্যবস্থা নেয়নি।”

আবীর বলেন, “এভাবে চলতে থাকলে রাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন সম্ভব নয়। এমনকি ব্যালট নম্বর প্রদানের ক্ষেত্রে শিবিরকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ পক্ষপাতমূলক।”

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী নাফিউল জীবন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাহিন বিশ্বাস এষা উপস্থিত ছিলেন। পাশাপাশি ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ প্যানেলের জিএস প্রার্থী আফরীন জাহান, এজিএস প্রার্থী আল শাহরিয়া শুভসহ উভয় প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাকসু নির্বাচনে ম্যানুয়াল ভোট গণনাসহ ১২ দাবি দুই প্যানেলের

আপডেট সময় : ০৩:৩৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫