ঢাকা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু

রাকসু নির্বাচনে মনোনয়ন উত্তোলন করলেন ৫১ বছরের মোর্শেদ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:১৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৪১২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাকসু নির্বাচনে মনোনয়ন উত্তোলন করলেন ৫১ বছরের মোর্শেদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি পদে প্রার্থী হয়ে মনোনয়নপত্র উত্তোলন করলেন ৫১ বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মনোনয়নপত্র উত্তোলন করেন শাহরিয়ার মোর্শেদ খান। শাহরিয়ার মোর্শেদের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানার রাজাপুর গ্রামে। তিনি চার কন্যা সন্তানের বাবা।

মনোনয়নপত্র উত্তোলন শেষে শাহরিয়ার মোর্শেদ বলেন, ‌গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমি। রাকসুতে প্রচার ও প্রকাশনা পদের জন্য মনোনয়ন নিয়েছি। আমার বয়স ৫১ বছর। আমি আশাবাদী, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আমাকে চেনেন, ভালোবাসেন, অনুপ্রেরণা দেন। আশা করি একজন সংগ্রামী মানুষ হিসেবে সবাই আমার পাশে দাঁড়াবেন ও ভোট দেবেন। আমি বিজয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করবো।

রাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন নবীন শিক্ষার্থীরাএর আগে ২০০২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী ছিলেন মোর্শেদ। এ বিষয়ে তিনি বলেন, ‘পরিবারের কারণে তখন পড়াশোনা ছেড়ে আসতে হয়। তারপরে আমি অনেক দিন বিভিন্ন কোম্পানিতে চাকরি করি। একটা সময় মনে হলো আবার পড়াশোনা শুরু করা দরকার। তখন আমি কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আবার পড়াশোনা শুরু করি। ২০১৭ সালে এসএসসি ও ২০২০ সালে এইসএসসি পরীক্ষা দেই। তারপর ২০২০-২১ শিক্ষাবর্ষে রাবিতে পরীক্ষা দিয়ে ভর্তি হই।’

ব্যক্তিগত জীবনে বিবাহিত রাকসুর এই প্রার্থী। তার চার কন্যা সন্তান রয়েছে। মোর্শেদ বলেন, একটা মেয়ের বিয়ে দিয়েছি গত মাসে। সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারে পড়ছে। আমি হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। আর আমার জামাই জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। এদিকে আজই শেষ হচ্ছে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন সময়সীমা। ডোপ টেস্টের সময়সীমাও শেষ হয়েছে। আজ সকাল থেকে মনোনয়ন জমা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাকসু নির্বাচনে মনোনয়ন উত্তোলন করলেন ৫১ বছরের মোর্শেদ

আপডেট সময় : ০৪:১৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫