ঢাকা ১২:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু

রাকসু নির্বাচনে প্রার্থী হয়ে প্রচার প্রচারণা করছেন হাবিব-সানজিদা দম্পতি

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৪৫৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাকসু নির্বাচনে প্রার্থী হয়ে প্রচার প্রচারণা করছেন হাবিব-সানজিদা দম্পতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন হাবিব-সানজিদা দম্পতি। স্বামী-স্ত্রীর এক সাথে প্রচারণায় দৃষ্টি কেড়েছে শিক্ষার্থীদের। ডাকসু, জাকসুতে বিজয়ী দম্পতির মতো রাকসুতেও জয়ের ব্যাপারে আশাবাদী দম্পতি।

মো. হাবিবুর রহমান (হাবিব) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি লড়ছেন কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য পদে। অন্যদিকে সানজিদা ইসলাম পড়াশোনা করছেন ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষে। তিনি লড়ছেন মন্নুজান হল সংসদের সাহিত্য ও বির্তক সম্পাদক পদে। কেন তারা ক্লাসরুম এবং সংসার সামলানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে চান এমন প্রশ্নের জবাবে সানজিদা ইসলাম বলেন, আমরা অনেক আগে থেকেই বিভিন্ন ক্লাব-সংগঠনের সাথে যুক্ত আছি। সামাজিক-সাংস্কৃতিক জগতে আমাদের অবাধ বিচরণ রয়েছে। বন্ধু-বান্ধব, সিনিয়র-জুনিয়রদের অনুপ্রেরণা আমাদেরকে এ পথে অগ্রসর হতে আগ্রহী করেছে। সে জায়গা থেকে নিজেদের যোগ্যতা-অভিজ্ঞতা অনুসারে শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারব এই আত্মবিশ্বাস থেকেই নির্বাচনে অংশগ্রহণ করা।

হাবিবুর রহমান বলেন, আমরা দুজন নির্বাচনে আলাদা দুই পদে প্রার্থী। কারণ আমাদের দক্ষতা ও অভিজ্ঞতা দুটি ভিন্ন জায়গায়। আমি ১৯ নম্বর ব্যালট নিয়ে কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং আমার স্ত্রী ১ নম্বর ব্যালট নিয়ে মন্নুজান হল সংসদে বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। আমরা গত তিন বছর ধরে ক্যাম্পাসে আছি। আগের অভিজ্ঞতা ও ক্যাম্পাস জীবনের বাস্তবতা মিলিয়ে মনে হয়েছে, এ দুটি পদে আমরা দুজনই সেরা সেবা দিতে পারব।

নির্বাচনী প্রচারণায় কোনো সংকট বা বুলিংয়ের শিকার হয়েছেন কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবচেয়ে বড় সংকট হলো অনেক লম্বা ছুটির মাঝখানে নির্বাচন হওয়ায় অনেক আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী বাসায় চলে যাবে। এটা স্বতন্ত্র প্রার্থীদের জন্য নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। তবে এখন পর্যন্ত আমরা বুলিংয়ের শিকার বা নেতিবাচক কিছু লক্ষ্য করিনি বরং প্রচুর অনুপ্রেরণা পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হয়ে ফিরব বলে আশাবাদী।
রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। নারী ভোটার ১১ হাজার ৩০৫, পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬।

প্রসঙ্গত, সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাকসু নির্বাচনে প্রার্থী হয়ে প্রচার প্রচারণা করছেন হাবিব-সানজিদা দম্পতি

আপডেট সময় : ০১:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫