ঢাকা ১২:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু

রাকসু নির্বাচনে ডোপ টেস্টে ৮৪১ জন প্রার্থীর নমুনা সংগ্রহ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ২১১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাকসু নির্বাচনে ডোপ টেস্টে ৮৪১ জন প্রার্থীর নমুনা সংগ্রহ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। শেষ দিনে ২০০ জন প্রার্থীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে সব মিলিয়ে মোট ৮৪১ জন প্রার্থী নমুনা জমা দিয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের প্রধান মাফরুহা সিদ্দিকা লিপি।

মাফরুহা লিপি বলেন, বুধবার প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহ শেষ হয়েছে। আমরা ইতিমধ্যে আগে সংগৃহীত নমুনার ফলাফল প্রস্তুত করেছি। আজ যারা নমুনা জমা দিয়েছে, তা আগামী রোববার নির্বাচন কমিশন বরাবর জমা দেওয়া হবে।

নমুনা সংগ্রহের দায়িত্বে ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) একটি বিশেষ দল। তারা রাবি মেডিকেল সেন্টারে নমুনা সংগ্রহ করে রামেকে পরীক্ষা সম্পন্ন করছে।

দায়িত্বরত রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) এক টেকনোলজিস্ট বলেন, আমরা এখান থেকে শুধু ইউরিন সংগ্রহ করি। আমাদের একটি মেডিকেল টিম আছে, যারা রামেক হাসপাতালে পরীক্ষার কাজ সম্পন্ন করে। এর আগে গত ২৭ আগস্ট রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়। প্রথমে এই নমুনা সংগ্রহের সময়সীমা ছিল ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। পরে মনোনয়নপত্র বিতরণের সময় বৃদ্ধি ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কারণে সময়সীমা বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাকসু নির্বাচনে ডোপ টেস্টে ৮৪১ জন প্রার্থীর নমুনা সংগ্রহ

আপডেট সময় : ০২:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫