ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা

মোহনপুরে সড়ক দু র্ঘ ট না য় পুলিশ সদস্য নি হ ত

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ২৬৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে সড়ক দু র্ঘ ট না য় পুলিশ সদস্য নি হ ত

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত কনস্টেবলের নাম মারুফ হোসেন (৪৮)। তিনি জয়পুরহাট জেলার জয়পুরহাট থানার পেঁচুলিয়া গ্রামের মৃত আব্দুর হালিমের ছেলে। বুধবার (১০ জুলাই) ভোরে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের রায়ঘাটি গ্রামের তেতুলতলায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ ২০২২ সালের ৩১ মে মোহনপুর থানায় যোগদান করেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহনপুর থানা পুলিশের একটি দল টহল ডিউটি করছিল। তারা রাজশাহী টু নওগাঁ আঞ্চলিক মহাসড়কের রায়ঘাটি গ্রামের তেতুলতলা কালভার্টের উপর পৌছালে টহল গাড়ীর সামনে একটি অটোভ্যানের চালক ডানদিকে ঘোরার চেষ্টা করে। এসময় টহল গাড়ীর চালক তাদের গাড়িটি থামানোর চেষ্টা করেন। এসময় টহল গাড়ির পেছনে বসা কনস্টেবল মারুফসহ কনস্টেবল আব্দুর রাজ্জাক গাড়ী থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এতে তারা আহত হন। আহতদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে সড়ক দু র্ঘ ট না য় পুলিশ সদস্য নি হ ত

আপডেট সময় : ০৫:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪