ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু

মুজিববাদী সংবিধান বাতিল করতে হবে- নাহিদ ইসলাম

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৪১২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুজিববাদী সংবিধান বাতিল করতে হবে- নাহিদ ইসলাম

মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২০ জুলাই) নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাঙামাটিতে পদযাত্রা কর্মসূচির সমাবেশে তিনি এ দাবি জানান। এসময় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেন, আমরা পদযাত্রা নিয়ে প্রতিটি সম্প্রদায়, জাতিগোষ্ঠীর কাছে প্রত্যেক জনপদে যাচ্ছি। পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন, অশান্তি জিইয়ে রেখে কিছু গোষ্ঠী নিজেদের সুবিধা ও স্বার্থ হাসিল করে নিতে চায়। আমরা তাদের সেই সুযোগ দিতে চাই না।

নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে তিনি বলেন, মুজিববাদী সংবিধানে এ দেশের সব জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হয়নি। তাই সেই সংবিধানের প্রতিবাদ করেছিলেন পার্বত্য অঞ্চলের নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা। আমরা নতুন বাংলাদেশের নতুন সংবিধানে সব জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি চাই। এজন্য মুজিববাদী সংবিধান বাতিল করে সবার সংবিধান চাই।

নাহিদ বলেন, পার্বত্য চট্টগ্রামে যে বিভেদ, অশান্তি জিইয়ে রাখা হয়েছে তা দূর করতে হবে। মুসলিম, হিন্দু, চাকমা, মারমা, ত্রিপুরাসহ সব জাতিগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আমরা সব জাতিগোষ্ঠীর সম্প্রীতি ও সৌহার্দ্যের পার্বত্য চট্টগ্রাম গড়তে চাই। সৌহার্দ্যের নতুন বাংলাদেশ গড়তে চাই। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এমন সৌহার্দ্য গড়ে তুলতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সারজিস আলম, ডা. তাসনিম জারা, সামান্তা শারিমন, হাসনাত আবদুল্লাহ প্রমূখ।

বক্তব্যে স্লোগান তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, এই মুহূর্তে দরকার বিচার এবং সংস্কার। পাহাড় থেকে সমতলে লড়াই হবে একসঙ্গে। আমরা পাহাড় এবং সমতলে সব জাতিগোষ্ঠীর মানুষ সম্প্রীতি-সোহার্দ্য নিয়ে একত্রে বসবাস করতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মুজিববাদী সংবিধান বাতিল করতে হবে- নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৪:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫