ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

মাসিক চাঁদা না দেওয়ায় সিএনজিতে আগুন দিল সন্ত্রাসীরা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ ২০৬ বার পড়া হয়েছে

রাঙ্গামাটীতে সিএনজির আগুন নেভানোর চেষ্টা দমকল কর্মীর

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাসিক চাঁদা না দেওয়ায় সিএনজিতে আগুন দিল সন্ত্রাসীরা!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
মাসিক চাঁদা না দেওয়ায় সিএনজিতে আগুন দিল সন্ত্রাসীরা! মাসিক চাঁদা না দেওয়ায় রাঙ্গামাটি-আসামবস্তি টু কাপ্তাই সড়কে সন্ত্রাসীরা একটি অনটেস্ট সিএনজি চালিত অটোরিক্সা সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাঙ্গামাটি-আসামবস্তি টু কাপ্তাই সড়কের আগর বাগান এলাকায় এই ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, আমরা ঘটনার সংবাদ পেয়ে ঐ সড়কে গিয়ে সিএনজির আগুন নেভাতে সক্ষম হই এবং সিএনজির ইঞ্জিন বাঁচাতে পারলেও ততক্ষণে সিএনজির বাকি অংশটুকু আগুনে পুড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, রাঙ্গামাটি-কাপ্তাই সড়কের আগর বাগান এলাকায় সন্ত্রাসীরা সিএনজিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এলাকাটি রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের মধ্যে পড়েছে বলে জানান তিনি।
ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই ৭আর ই ব্যাটালিয়নের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং এলাকায় টহল জোর করা হয়।

পুড়ে যাওয়া সিএনজির চালক রাঙ্গামাটি তবলছড়ি মসজিদ কলোনি এলাকার বাসিন্দা মোঃ কামাল হোসেন জানান, ৪ থেকে ৫ জনের সশস্ত্র সন্ত্রাসীরা গাড়ি থামিয়ে মাসিক টোকেন আছে কিনা জিজ্ঞেস করে। তাঁরা মাসিক চাঁদা না পেয়ে আমাকে গুলি করতে চাইলে আমি না মারার জন্য কাকুতি মিনতি করি। তাদেরকে ১ হাজার টাকা দিতে চাইলেও তারা তা না শুনে সিএনজিটি’তে আগুন লাগিয়ে দিয়ে তারা চলে যায়। ঘটনার সময় উক্ত সিএনজি চালক ২ জন যাত্রী নিয়ে রাঙ্গামাটি হতে কাপ্তাই এর দিকে আসছিলেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাসিক চাঁদা না দেওয়ায় সিএনজিতে আগুন দিল সন্ত্রাসীরা!

আপডেট সময় : ০২:৪৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২