মাসিক চাঁদা না দেওয়ায় সিএনজিতে আগুন দিল সন্ত্রাসীরা!
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
মাসিক চাঁদা না দেওয়ায় সিএনজিতে আগুন দিল সন্ত্রাসীরা! মাসিক চাঁদা না দেওয়ায় রাঙ্গামাটি-আসামবস্তি টু কাপ্তাই সড়কে সন্ত্রাসীরা একটি অনটেস্ট সিএনজি চালিত অটোরিক্সা সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাঙ্গামাটি-আসামবস্তি টু কাপ্তাই সড়কের আগর বাগান এলাকায় এই ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, আমরা ঘটনার সংবাদ পেয়ে ঐ সড়কে গিয়ে সিএনজির আগুন নেভাতে সক্ষম হই এবং সিএনজির ইঞ্জিন বাঁচাতে পারলেও ততক্ষণে সিএনজির বাকি অংশটুকু আগুনে পুড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, রাঙ্গামাটি-কাপ্তাই সড়কের আগর বাগান এলাকায় সন্ত্রাসীরা সিএনজিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এলাকাটি রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের মধ্যে পড়েছে বলে জানান তিনি।
ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই ৭আর ই ব্যাটালিয়নের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং এলাকায় টহল জোর করা হয়।
পুড়ে যাওয়া সিএনজির চালক রাঙ্গামাটি তবলছড়ি মসজিদ কলোনি এলাকার বাসিন্দা মোঃ কামাল হোসেন জানান, ৪ থেকে ৫ জনের সশস্ত্র সন্ত্রাসীরা গাড়ি থামিয়ে মাসিক টোকেন আছে কিনা জিজ্ঞেস করে। তাঁরা মাসিক চাঁদা না পেয়ে আমাকে গুলি করতে চাইলে আমি না মারার জন্য কাকুতি মিনতি করি। তাদেরকে ১ হাজার টাকা দিতে চাইলেও তারা তা না শুনে সিএনজিটি'তে আগুন লাগিয়ে দিয়ে তারা চলে যায়। ঘটনার সময় উক্ত সিএনজি চালক ২ জন যাত্রী নিয়ে রাঙ্গামাটি হতে কাপ্তাই এর দিকে আসছিলেন বলে তিনি জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.