ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও

মান্দায় সৎ মায়ের নির্যাতন সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৪২৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় সৎ মায়ের নির্যাতন সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

নওগাঁর মান্দায় সৎ মায়ের নির্যাতন সইতে না পেরে চিরকুট লিখে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে হোমিও চিকিৎসক আব্দুস সালামের প্রসাদপুর বাজারের বাসা থেকে ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর সৎমা রোজিনা বেগম পালিয়ে যান। মারা যাওয়া স্কুলছাত্রী আফরিন আক্তার রিভা (১৪) নওগাঁর পত্নীতলা উপজেলার কাঁটাখালি গ্রামের বাসিন্দা আকবর হোসেনের মেয়ে। সে মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে একটি ভাড়া বাসায় থেকে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে নবম শ্রেণীতে লেখাপড়া করছিল।

স্কুলছাত্রী রিভার ছোটভাই আল রিয়াদ জানায়, ‘গতকাল শুক্রবার সৎমা রোজিনা বেগম বোন রিভাকে মারধর করে। এরপর থেকে সে আর খাওয়া-দাওয়া করেনি। রাতে বাজার থেকে মুরগির গ্রিল কিনে বোনকে খাইয়েছি। এরপর সে আলাদা ঘরে ঘুমিয়ে পড়ে। আজ শনিবার সকালে আমি প্রাইভেট পড়ার জন্য কোচিং সেন্টারে যাই। বেলা দশটার দিকে ফিরে দেখি বোনের ঘরের দরজা বন্ধ। ওরে স্থানীয় লোকদের সহায়তায় দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলছিল।’

স্কুলছাত্রীর মা রুমালি আক্তার বলেন, ‘সম্প্রতি আমার স্বামী রোজিনা বেগম নামের এক মেয়েকে দ্বিতীয় বিয়ে করে। দু সপ্তাহ আগে তাকে এনে আমার ভাড়া বাসায় তোলা হয়েছে। এ নিয়ে মনোমালিন্যের এক পর্যায়ে গত সোমবার (২১ জুলাই) আমাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়। এ সময় আমার সঙ্গে মেয়ে রিভা ও ছেলে রিয়াদকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু আমার স্বামী তাদের যেতে দেয়নি। আজ আমাকে মেয়ের লাশ দেখতে হল। এ ঘটনার জন্য আমার স্বামী ও সতীন দায়ী। তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, লাশের পাশ থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে। ওই চিরকুটে আত্মহননের জন্য বাবা আকবর হোসেন ও সৎমা রোজিনা বেগমকে দায়ী করেছে ওই স্কুলছাত্রী।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান চিরকুট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি চিরকুট। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় সৎ মায়ের নির্যাতন সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ১২:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫