ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও

মান্দায় রাস্তার পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৫৩৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় রাস্তার পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় রাস্তার পাশ থেকে পাখি বেগম (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী দুই সন্তানের জননী। মরদেহের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার হলুদঘর পশ্চিমপাড়া গ্রামে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পাখি বেগম মান্দা উপজেলার ভারশোঁ গ্রামের লবির উদ্দিনের মেয়ে। স্বামী মাসুদ রানা তাঁকে তালাক দেওয়ার পর তিনি ঢাকায় গিয়ে গৃহকর্মীর কাজ করতেন। সেখানে পরানপুর মৎস্যজীবীপাড়ার জিয়ারুল ইসলামের ছেলে তাইজুল ইসলামের সঙ্গে পরিচয় ও পরে বিয়ে হয়। তবে দুই সপ্তাহ আগে তাঁদের বিচ্ছেদ ঘটে।

একজন স্থানীয় বাসিন্দা জানান, বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাঁকে হলুদঘর মোড়ে কয়েকজন যুবকের সঙ্গে ঘুরতে দেখা যায়। এরপর বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর থেকে পাখির স্বামী তাইজুল ইসলাম ও তাঁর পরিবারের লোকজন বাড়িঘরে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় রাস্তার পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৩২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫