ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা

মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধা নিহত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ৩২৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধা নিহত!

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় নাতনির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন আয়েশা বিবি (৬০) নামের এক বৃদ্ধা। ছেলে আমজাদ হোসেনকে নিয়ে একটি চার্জারভ্যানে করে নওগাঁ সদর উপজেলার নিন্দইন গ্রামে যাচ্ছিলেন তারা। পথে জলছত্র মোড়ে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী চার্জারভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আয়েশা বিবি।

বুধবার (১৯ জুন) সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের জলছত্র মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা বিবি নওগাঁর মান্দা উপজেলার কৈবারা গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।

নিহতের ছেলে আমজাদ হোসেন বলেন, ‘আমার ভাগনি শাকিলার বাড়িতে ঈদের দাওয়াত ছিল। আজ বুধবার সকালে একটি চার্জারভ্যানে মাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে ভাগনির বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। জলছত্র মোড় এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি বাস আমাদের চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মা আয়েশা ঘটনাস্থলেই মারা যান।’

বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, নিহতের আয়েশা বিবির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধা নিহত!

আপডেট সময় : ০২:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪