ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা

মান্দায় ভটভটির ধাক্কায় আওয়ামীলীগ নেতা নিহত

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৫৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ২৪৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় ভটভটির ধাক্কায় আওয়ামীলীগ নেতা নিহত

নওগাঁর মান্দায় মাছবাহী ভটভটির ধাক্কায় আব্দুল কাদের (৪৮) নামে মোটরসাইকেল আরোহী এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মোহাম্মদপুর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের চকপাহাড় গ্রামের রবিউল্লাহ সরদারের ছেলে। তিনি পাড়ইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের ভাগনে সাহানশা চিশতি বলেন, মান্দা উপজেলার ফতেপুর এলাকায় অবস্থিত তামান্না নামের একটি হিমাগারে মামা আব্দুল কাদের আলু মজুত রেখেছিলেন। ওই হিমাগার থেকে আলু উত্তোলনের জন্য বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। পথে মোহাম্মদপুর মোড়ে শাখা রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি ভটভট তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, দুর্ঘটনার পর আব্দুল কাদেরের মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ভটভটির ধাক্কায় আওয়ামীলীগ নেতা নিহত

আপডেট সময় : ০১:৫৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪