ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

মান্দায় নববর্ষের শুভেচ্ছা ব্যানার ভাঙচুরের অভিযোগ

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১৭৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় নববর্ষের শুভেচ্ছা ব্যানার ভাঙচুরের অভিযোগ

প্রধানমন্ত্রী ও এমপির ছবি থাকা ব্যানার কুপিয়ে নষ্ট, জড়িতদের শাস্তির দাবি

নওগাঁর মান্দা উপজেলায় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের ছবি সংবলিত নববর্ষের শুভেচ্ছা ব্যানার ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর সাকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গণেশপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফর রহমান বাংলা নববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর ছবি সম্বলিত একটি শুভেচ্ছা ব্যানার স্থাপন করেন। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ব্যানারটি কুপিয়ে নষ্ট করে এবং উপড়ে নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী লুৎফর রহমান বলেন, “গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যারা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিল, তারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।” তিনি জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসাইন এবং গণেশপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মোজাম্মেল হক চকদারও ক্ষোভ প্রকাশ করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “ঘটনাটি আমাদের জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় নববর্ষের শুভেচ্ছা ব্যানার ভাঙচুরের অভিযোগ

আপডেট সময় : ১০:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬