মহাদেবপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত
- আপডেট সময় : ০৫:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২ ২০০ বার পড়া হয়েছে

মহাদেবপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত
কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
সরকারি উদ্যোগে উপজেলা প্রশাসনের গৃহীত কর্মসূচির মধ্যে ছিল তোপধ্বনি, ভোরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বয়স্কাউট, গার্লস গাইড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য সদস্যাদের সম্মিলিত কুচকাওয়াজ ও শারীরিক কশরত প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন ও মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন।
অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মালেক, একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অন্যদের মধ্যে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহসীন আলী ও বদিউজ্জামান বদি প্রমুখ বক্তব্য দেন।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকালে মাতাজী রোডের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান, এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।
এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে।



















