ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার আমিনুল ইসলাম
- আপডেট সময় : ১১:১৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার আমিনুল ইসলাম
ময়মনসিংহ রেঞ্জের সেপ্টেম্বর-২০২৫ মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে “শ্রেষ্ঠ জেলা” ও “শ্রেষ্ঠ পুলিশ সুপার” নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। বুধবার (২৯ অক্টোবর) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ পুরস্কার প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
সভায় সেপ্টেম্বর-২০২৫ মাসে আইন-শৃঙ্খলা রক্ষা, অভিযানে সাফল্য, জনগ্রহণযোগ্যতা এবং সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় শেরপুর জেলা পুলিশকে “শ্রেষ্ঠ জেলা” হিসেবে ঘোষণা করা হয়। একইসঙ্গে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ব্যক্তিগতভাবে “শ্রেষ্ঠ পুলিশ সুপার” হিসেবে স্বীকৃতি পান।
এ সময় রেঞ্জাধীন জেলার পুলিশ সুপারগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিআইজি মহোদয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম।
পুলিশ সুপার বলেন, “এই স্বীকৃতি জেলা পুলিশের প্রতিটি সদস্যের পরিশ্রম ও নিষ্ঠার ফসল। এটি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও পেশাদারভাবে কাজ করার প্রেরণা জোগাবে।”










