বৃষ্টিতে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু!
- আপডেট সময় : ০৩:১৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২ ২০৭ বার পড়া হয়েছে

বৃষ্টিতে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু!
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
বৃষ্টিতে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু! রাজশাহীর মোহনপুরে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার সময় বজ্রপাতের ঘটনায় রাব্বি হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) বেলা ১২ টার দিকে উপজেলার আমগাছি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত রাব্বি হোসেন উপজেলার আমগাছি গ্রামের মোঃ কাউছার আলীর ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার বৃষ্টির সময় বাড়ির পাশের একটি খোলা জায়গায় কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। বেলা ১২ টার দিকে বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ওই কিশোরকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে অন্যরা চিৎকার করতে থাকে। পরে বাড়ি থেকে লোকজন মাঠে গিয়ে তাকে উদ্ধার করেন। রাব্বি হোসেনকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এটি ছিল প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর ঘটনা।



















