ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু

বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় দুই পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা; ১ জনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ৩৯৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় দুই পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা; ১ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যার চেষ্টা করেছেন দুই পরীক্ষার্থী। এর মধ্যে মিতু আক্তার রেশি (১৬) নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অপরদিকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি রয়েছেন আরেক পরীক্ষার্থী আরমিনা আক্তার। বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টার মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলার দুই ইউনিয়নের পৃথক দুটি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাগুলো ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।

মৃত মিতু আক্তার রেশি বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি ক্ষিরাপুকুর গ্রামের বাসিন্দা রুহুল আমিনের মেয়ে।

জানা যায়, বিজ্ঞান বিভাগ থেকে গণিত, উচ্চতর গণিত ও রসায়নে অকৃতকার্য হয় মিতু। ফল প্রকাশের সময় সে বাড়িতে একা ছিল। নিজের মোবাইলে ফলাফল দেখার পর শয়নঘরে গিয়ে গলায় ফাঁস দেয়। তার ছোট ভাই ঘরের দরজা বন্ধ দেখে বাবা-মাকে খবর দেয়। দরজা ভেঙে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিতুর মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

তার বাবা রুহুল আমিন বলেন, “ফল প্রকাশের আগের দিন মেয়েকে বুঝিয়েছিলাম। সে নিজেই বলেছিল, ‘কোনো সমস্যা নেই বাবা’। আমরা মরিচ খাচ্ছিলাম, সে একাই ফলাফল দেখে, তারপর এমন কিছু করবে-এটা কল্পনাও করিনি।”

অন্যদিকে, আরমিনা আক্তার নামের আরেক পরীক্ষার্থী বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ফেল করে। এ নিয়ে মা তাকে বকাঝকা করলে অভিমানে ঘরে থাকা তরল বিষ পান করে সে। পরে বমি শুরু হলে পরিবারের লোকজন বুঝতে পারে সে বিষপান করেছে এবং দ্রুত তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আরমিনা উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও কুয়াটল গ্রামের আনছারুল হকের মেয়ে এবং চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

তার চাচি ইসামন বিবি বলেন, “মায়ের উপর অভিমান করেই বিষপান করেছে আরমিনা। আমরা সময়মতো হাসপাতালে নিয়ে এসেছি।”

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহাদুজ্জামান জানান, “মিতু হাসপাতালে আসার আগেই মারা গেছে। আরমিনাকে ওয়াশ করে বিষমুক্ত করা হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে এবং আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, দুটি ঘটনাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও যতœবান হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় দুই পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা; ১ জনের মৃত্যু

আপডেট সময় : ০৩:০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫