ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু

বাগাতিপাড়ায় বিধবা নারীর সব নিয়ে গেলো চোর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২ ১৯৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বিধবা নারীর সব নিয়ে গেলো চোর

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় বিধবা নারীর সব নিয়ে গেলো চোর। নাটোরের বাগাতিপাড়ায় এক বিধবা নারীর ঘরের জানালার গ্রীল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এবিষয়ে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই নারী। সোমবার (২ মে) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার পৌর এলাকার অরাজি মাড়িয়া (নওশেরা) মহল্লায় এই চুরির ঘটনা ঘটে।পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, নওশেরা মহল্লার শ্রী কৃষ্ণপদ মন্ডলের বড় মেয়ের স্বামী একই মহল্লার সুবোত মণ্ডল প্রায় ৫ বছর আগে মারা যান। এরপর প্রায় ৫ মাস আগে মারা যায়। স্বামী মেয়ে হারা বিধবা সুজাতা দিন মজুরের কাজ করে ও বাবা এবং ছোট মেয়ে জামাইয়ের সাহায্য সহযোগিতায় চলছিলেন। গত ৮ দিন তিনি ছোট মেয়ে-জামাইয়ের বাড়িতে ছিলেন। হঠাৎ আজ মঙ্গলবার (৩ মে) সকালে খবর পেয়ে বাড়িতে এসে দেখেন তার ঘরের জানালার গ্রীল ভেঙে ঘরে থাকা এলইডি টিভি গচ্ছিত টাকা, গহনাদি, হাড়ি-পাতিল সহ তার জমির দলিলাদীও খোয়া গেছে। এতে ওই বিধবা নারীর প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পৌর এলাকার অরাজি মাড়িয়া (নওশেরা) মহল্লার ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে আজ (মঙ্গলবার) বিকেলে একটা লিখত অভিযোগ পেয়েছি। বিষয়টি উদঘাটনে মাঠে নেমেছে থানা পুলিশ বলেও ওসি বলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বিধবা নারীর সব নিয়ে গেলো চোর

আপডেট সময় : ০২:৪৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২