ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

বাগাতিপাড়ায় জনশুমারি ও গৃহগনণার আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২ ১৬৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় জনশুমারি ও গৃহগনণার আলোচনা সভা অনুষ্ঠিত

ফজলুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় জনশুমারি ও গৃহগনণার আলোচনা সভা অনুষ্ঠিত। সারা দেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৫ টি ইউনিয়ন ও ১ পৌরসভায় আগামী ১৫ জুন থেকে ২১ জুন শুরু হতে যাচ্ছে ডিজিটাল ষষ্ঠ জনশুমারি ও জরিপ কার্যক্রম- ২০২২।
এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে সভাকক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে শুমারীর প্রয়োজনীয়তা সম্পর্কে সভায় অবহিত করা হয়। এরপর আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাজিব কুমার।
এছাড়াও উম্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার সংবাদ উপজেলা প্রতিনিধি এ, এস, এম আল-আফতাব খান সুইট, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
সভায় জানানো হয়, সারাদেশে একযোগে দেশের সর্বত্র এ শুমারি অনুষ্ঠিত হবে চলতি বছরের আগামী ১৫ জুন হতে ২১ জুন পর্যন্ত ৭ দিন ব্যাপী। এবারেই প্রথম ডিজিটাল সিস্টেমে আদম শুমারির কার্যক্রম পরিচালনা করা হবে। উল্লেখ, দেশের সর্বশেষ ৫ম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়েছে ২০১১ সালের ১৯ মার্চ হতে ৫ দিন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১০ বছর পর পর জনশুমারি পরিচালনা করে থাকে। করোনাকালিন সময়ের কারণে এই কার্যক্রম এবার এক বছর পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় জনশুমারি ও গৃহগনণার আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২