বাগাতিপাড়ায় এ এইচ এম কামারুজ্জামানের ৯৯ তম জন্মবার্ষিকী পালন
- আপডেট সময় : ০২:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২ ১৬২ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় এ এইচ এম কামারুজ্জামানের ৯৯ তম জন্মবার্ষিকী পালন
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
বাগাতিপাড়ায় এ এইচ এম কামারুজ্জামানের ৯৯ তম জন্মবার্ষিকী পালন। নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের ৯৯ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি পালন উপলক্ষ্যে রোববার (২৬ জুন) সকালে তাঁর জন্মস্থান বাগাতিপাড়ার নূরপুর মালঞ্চি গ্রামে নানার বাড়িতে নানা কর্মসূচি পালন করা হয়।
এর মধ্যে ভোর থেকেই শুরু হয় কুরআন খতম, আলোচনা সভা, দোয়া এবং মহান নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে এ এইচ এম কামারুজ্জামানকে নিয়ে নিজের লেখা বই উপস্থিত সকলের মাঝে নিজেই বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুল।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য ইশতিয়াক আহম্মেদ, নাটোর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুকুমার রায়, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, কাঁকফো হেফজো মাদ্রাসার মুহতামিম ও জামে মসজিদের পেস ইমাম আরাফাত হোসেন। এসবের সমন্বয়কের দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার আজমত আলী।



















