ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১২৫৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু

দুই দিন চিকিৎসাধীন থাকার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস, এলাকায় শোকের ছায়া

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার দুই দিন পর জিহার হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জিহার হোসেন উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর পারকুঠী গ্রামের টিপু সুলতানের ছেলে এবং বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জিহার হোসেন তার এক আত্মীয়ের মোটরসাইকেল নিয়ে একই উপজেলার সাদিমারা এলাকার দিকে যাচ্ছিলেন। পথে গালিমপুর মসজিদ মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি হাফিজিয়া মাদ্রাসার নামফলকের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ১নং পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, স্কুলছাত্র জিহার হোসেনের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জানাজা শেষে গালিমপুর সামাজিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৬:৪৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬