ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব

বাগাতিপাড়ায় জামায়াতের উদ্যোগে প্রতিবন্ধী সুমনকে হুইলচেয়ার উপহার

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট সময় : ০২:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৪৮৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় জামায়াতের উদ্যোগে প্রতিবন্ধী সুমনকে হুইলচেয়ার উপহার

মানবতার সেবায় নাটোর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সহায়তা

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মানবিক সহায়তার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক শারীরিক প্রতিবন্ধী যুবককে হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে। বুধবার বিকেলে বাগাতিপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঘোরলাজ মহল্লায় লুৎফরের ছেলে শারীরিক প্রতিবন্ধী সুমনের পরিবারের হাতে হুইলচেয়ার তুলে দেন নাটোর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেন, সেক্রেটারি জাকির হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মহাসিন আলম, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল, পৌর দায়িত্বশীল এস এম হাসান জাহিদ বাবুসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।

এসময় মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “এই শীতের আবহাওয়ায় আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করলেও সুমন হুইলচেয়ারের অভাবে দীর্ঘদিন মাটিতে হামাগুড়ি দিয়ে চলাচল করছিল। একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দেওয়ায় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।”
তিনি আরও বলেন, “দেশের সকল বিত্তবানদের উচিত নিজেদের আশপাশের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে আমরা সবার সহযোগিতা কামনা করি।”

হুইলচেয়ার পেয়ে শারীরিক প্রতিবন্ধী সুমন ও তার পরিবারের পক্ষ থেকে বাগাতিপাড়া উপজেলা জামায়াতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় জামায়াতের উদ্যোগে প্রতিবন্ধী সুমনকে হুইলচেয়ার উপহার

আপডেট সময় : ০২:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫