ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় গভীর রাতে বসতবাড়িতে আ/গু/ন, পু/ড়ে মারা গেল ৬ ছাগলের বাচ্চা মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক রাজশাহীতে পত্রিকা অফিসে আগুন, পুড়ে গেছে ১৬ বছরের সংরক্ষিত কপি রাজশাহী নগরীতে হাম-রুবেলা টিকা পাবে ৫৪ হাজার ১৪৪ শিশু, শুরু ২০ এপ্রিল রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২৪ শিশু ভর্তি নাটোরে সাবেক বিএনপি নেতার ওপর হা/ম/লা, অভিযুক্তদের বিচার দাবি রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি রাজশাহীতে শিশু আদিব হ/ত্যা মা’মলার আসামিদের গ্রে’প্তারের দাবিতে মানববন্ধন আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল জনবল সংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ে অচল, বন্ধ ৪৩ ট্রেন ও ৬৭ স্টেশন

বাঁচানো গেল না রাজশাহীর ফুটফুটে শিশু আফরিনকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ ২০৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাঁচানো গেল না রাজশাহীর ফুটফুটে শিশু আফরিনকে

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
বাঁচানো গেল না রাজশাহীর ফুটফুটে শিশু আফরিনকে। পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়া সাত বছরের ফুটফুটে আফরিন মারা গেছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা আড়াইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সে মারা যায় বলে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ এন্ড স্কুলের অধ্যক্ষ শফিউল আলম।

আফরিন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা দপ্তরের অফিস সহায়ক আজিজুল হক। বাড়ি মতিহার থানাধীন রামচন্দ্রপুর এলাকায়।

মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন বলেন, এ ঘটনায় বুধবার রাতে মতিহার থানায় শিশুটির দাদা বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মামলা করেছেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বুধবার সকালে বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় আফরিন আহত হয়। তার ডান পায়ের ওপর দিয়ে ট্রাকটি চলে যায়। পরে তৎক্ষণাৎ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে যন্ত্রণায় ছটফট করছিল শিশুটি। পরে বিকেলে চিকিৎসকের পরামর্শে আফরিনকে অনুযায়ী ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।

অধ্যক্ষ শফিউল আলম বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিশুটির পা কাটা হয়। দুই ঘণ্টার মধ্যে শিশুটির অবস্থা খারাপের দিকে যায়। শিশুটিকে তখন সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে জরুরি বিভাগে সে মারা যায়। তিনি বলেন, এটি দুর্ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড। স্কুল কর্তৃপক্ষ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়।

বিকেল পাঁচটার দিকে আফরিনের বাবা আজিজুল হক বলেন, আমার আদরের ধনকে বাঁচানো গেল না। অনেক চেষ্টা করলাম। ডাক্তার বলেছিল, পা কেটে ফেললে বাঁচানো যেতে পারে। আমার মেয়েটাকে বাঁচানো গেল না। বাচ্চাটা আর কোনো দিন স্কুলে যাবে না!

বিকেলে আফরিনের স্কুলে গিয়ে তার ছবি সংগ্রহ করা হয়। সেখানে আশুতোষ ব্যানার্জি আফরিনের ভর্তির কাগজপত্র বের করছিলেন। পেয়ে বললেন, লক্ষ্মী শিশুটিকে আর স্কুলে পাওয়া যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাঁচানো গেল না রাজশাহীর ফুটফুটে শিশু আফরিনকে

আপডেট সময় : ০৪:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২